বৃষ্টির ছড়া মোঃ তারেক মিয়া
- মোঃ তারেক মিয়া
মেঘ জমেছে আকাশে
হয়ে গেল দিন কালো,
অঝোর ধারায় নামল বৃষ্টি
মন হলো এলোমেলো।
বৃষ্টি এলেই খোকাখুকি
নাচে তা ধিন ধিন,
পাল্লা দিয়ে বয়স্করা
খেলে ফুটবল সারাদিন।
বৃষ্টির ছোঁয়াতে খালে বিলে
আসে নতুন মাছ,
পাড়া-গায়ের ছেলেরা সব
দলবেঁধে ধরতে যায় সেই মাছ।
বৃষ্টির এই টুপটাপ শব্দে
থাকেনা মন ঘরে,
সবার সাথে হারিয়ে যাই
কালনী নদীর তীরে।
বৃষ্টির এখন নতুন রূপ
শ্রাবণ মেঘের হাওয়া,
বজ্রপাতের ভয়ে এখন
স্কুলে হয়না যাওয়া।
২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।