প্রথম দেখা
- মোঃ তারেক মিয়া

হঠাৎ চোখে চোখ পড়তেই
থমকে গেল সময়,
হাজার কথার ভিড়েও যেন
নীরব ছিল হৃদয়।

তুমি এলে অন্য ভুবনে
আলো ঝলমলে পথে,
আমার সত্তা খুঁজে পেল
তোমায় ভালোবেসে এই রথে৷

সেদিনের সেই প্রথম দেখা
মনের গভীরে রয়,
অনুভবে মেশা সেই স্মৃতি
আজও যেন অম্লান হয়।

তোমার হাসির ঝলকেতে
স্বপ্ন এঁকেছি প্রাণে,
প্রথম দেখা সেই মুহূর্ত
চিরদিন রবে গানে।


২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026