শেষ চিঠি
- মোঃ তারেক মিয়া
সেদিন বিকেলে প্রথম দেখা কলেজের মাঠে,
হঠাৎ চোখে চোখ পড়া। তুমি হেসেছিলে, আমি থমকে গিয়েছিলাম, মনে হয়েছিল এ হাসিতেই লুকিয়ে আছে আমার পৃথিবীটা।
তুমি কথা বললে, আমি শুনে গেলাম মুগ্ধ হয়ে,
বুঝে গেছিলাম এই মেয়েটার ভেতরেই আমার জীবনের গল্প লেখা হবে।
সময় গড়িয়ে গেল, প্রতিদিন দেখা চুপিচুপি হাত ধরা,
চিঠি লিখে লুকিয়ে দেওয়া ভালোবাসা যেন কবিতা হয়ে উঠেছিল নিঃশব্দে।
একদিন তুমি বললে, "আমরা তো সারাজীবন একসাথে থাকব, তাই না?" আমি হাসলাম, বললাম "তুমি আছো বলেই তো আমার বাঁচা।"
কিন্তু হয়তো নিয়তি হাসছিল আমাদের ভালোবাসার উপর,
হঠাৎ একদিন তুমি চলে গেলে, কোনো ব্যাখ্যা ছাড়াই, কোনো বিদায় ছাড়াই, শুধু রেখে গেলে একখানা চিঠি।
চিঠিটা খুলে দেখি "আমায় ক্ষমা করো, আমি ফিরব না আর, আমার নামটা মনে রেখো, কিন্তু আমার স্মৃতি নয়।"
আমি পড়ছিলাম, আর অক্ষরগুলো ঝাপসা হচ্ছিল, চোখের জল ভিজিয়ে দিচ্ছিল কাগজের বুক। সেদিন থেকেই প্রতিরাতে তোমায় লিখি নতুন চিঠি, কিন্তু পাঠাই না, কাকে পাঠাবো? তুমি তো আর আমার না।
আজও জানালার পাশে বসে থাকি, চাঁদ উঠলে তোমায় মনে পড়ে, চিঠিগুলো সাজানো থাকে ডায়েরির পাতায়, শেষ পাতায় শুধু লেখা "তুমি না থাকলেও, আমি আজও তোমারই।"
২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।