শেষ চিঠি~ফিরে আসা
- মোঃ তারেক মিয়া

পাঁচ বছর কেটে গেছে, চিঠিগুলো এখনো রাখা আছে আলমারির নিচে। পাতাগুলো পুরনো, কিন্তু গন্ধটা আজও নতুন, যেন তোমার ছোঁয়া লেগে আছে প্রতিটা অক্ষরে।

জীবন এগিয়েছে ঠিকই, তবুও কিছু স্মৃতি আছে, যেগুলো সময়ও ছুঁতে পারে না তুমি ছিলে ঠিক সেই রকম এক নাম।

একদিন বিকেলে হঠাৎ দরজায় কড়া, খুলি দরজা দেখি তুমি! চোখে জল, ঠোঁটে কাঁপুনি, তুমি বললে ধীরে...
"ক্ষমা করো… আমি থাকতে পারিনি।"

আমার বুকটা যেন থেমে গেল মুহূর্তেই,
সব পুরনো ব্যথা হঠাৎ ফিরে এলো, তবুও জানি না কেন, রাগ না হয়ে শুধু চোখ ভিজে উঠল।

তুমি বললে, "জীবন আমাকে অনেক দূরে টেনে নিয়েছিল, কিন্তু যত দূরেই গেছি তোমার চিঠিগুলো আমাকে ছেড়ে যায়নি।"

আমি চুপ করে ছিলাম, শুধু টেবিলের ড্রয়ার খুলে সেই শেষ চিঠিটা তোমার হাতে দিলাম যেটা তোমারই নামে লেখা, কখনও পাঠানো হয়নি, কিন্তু প্রতিরাতে চোখের জলে লেখা হতো।

তুমি কেঁদে ফেললে, আর আমি শুধু বললাম "ফিরে আসা মানে পুরনো জায়গায় ফিরে যাওয়া নয়, ফিরে আসা মানে হৃদয়ের সেই জায়গায় আবার আলো জ্বলা।"

সেদিন সূর্যটা একটু আলাদা ছিল, হয়তো সে-ও দেখেছিল দুজন হারানো মানুষ আবার নিজেদের খুঁজে পেয়েছিল, চিঠির ভাঁজে, অশ্রুর কালি মিশে।


২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026