সময়ের জট
- ফারহান নূর শান্ত

সময় যেন এক দীর্ঘ অপেক্ষার নাম,
সে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে ভবিষ্যতের নামে।

অনেক মানুষই এখন সময় মাপতে জানে,
কিন্তু শান্তি মাপতে পারে না কেউই।
প্রবল অস্থিরতায় ধুঁকছে জীবন, মুহূর্ত, অর্জন-ব্যর্থতা।

পথের ধারে একটা বাচ্চা, লাটিমে লতি প্যাঁচাতে চাচ্ছে,
তার লতিটা জটলায় বাঁধা - ঠিক আমাদের দিনের মতো।

হাওয়ায় ধুলোর গন্ধ,
তার মাঝে সিগারেট, পোড়া মবিল,
ঝালমুড়িতে দেয়া সরষে তেলের ঝাঁঝালো গন্ধ।

তারও মাঝে একটু মন খারাপ
ব্যর্থতায় ভরা নিম্নগামী দীর্ঘশ্বাস।

এই শহর নিজের জন্য সময় দেয় না কাউকে,
শুধু সময় নেয়।সে বড্ড পেশাদার, হিসেবি।

আমার কবিতার খাতা খুললেই,
ধোঁয়া ওঠে - হয়তো বাসের, হয়তো বুকের ভেতরকার।

যে সময়টাকে আমি বেকার বলি,
সে আসলে আমাকে বেকার বানিয়ে রাখে রোজ।
দায়িত্বে আর দায়বদ্ধতায়।

মানুষ ভাবে সে সময় হারায়,
আসলে সময়ই মানুষকে ভুলিয়ে ফেলে।
যেন অনুবাদহীন এক কবিতার মতো -
অর্থ আছে, কিন্তু উচ্চারণ নেই।


০৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026