শীতের সকাল
- মোঃ তারেক মিয়া
ধানের ক্ষেতে কুয়াশা নেমে
নিঃশব্দ চারপাশ,
রোদ আসে ধীরে ধীরে
ভিজে থাকে আকাশ।
খেজুর রসের মিষ্টি গন্ধে
জাগে গ্রামখানা,
কম্বলে মোড়া শিশুর মুখে
ঘুমেরই ঠিকানা।
বুড়ো দাদার হাতে
ফুটন্ত গরম এক কাপ চা,
মুরগি ডাকে উঠোন জুড়ে
শুরু হলো তা-তা-তা!
শীতের দিনে সুখটা যেন
সহজ, নরম, মিঠে
মাটির গন্ধে মনটা ভরে,
প্রভাত হাসে শীতে।
১০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।