উষ্ণতা বোনা
- ফারহান নূর শান্ত

আম্মা এখনও,
উলের সুতায় উষ্ণতা বুনে চলেছেন।

বাহারি রঙের সুতা,
তাদের ভেতর জটিল প্যাঁচ।
রঙ মেলাতে গিয়ে সে প্যাঁচ-
কখনও উষ্ণতা কমাতে পারেনি।

হিসেব জটিল।
নকশা নিখুঁত কিংবা ঘর থেকে সরে যাওয়া-
আম্মা সুনিপুণ ভাবে স্নেহে, মমত্বে
বেঁধে চলেছেন উষ্ণতা।

যে উষ্ণতা তিনি পুষে রাখেন বুকে-আলিঙ্গনে।
তার কিঞ্চিৎ তিনি বুনে চলেছেন,
বুনে চলেছেন......


২৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-১১-২০২৫ ০০:৫৯ মিঃ

অনেক সুন্দর লিখেছেন
খুব ভালো লাগলো।

ফারহান নূর শান্ত
২৬-১১-২০২৫ ১৩:১৯ মিঃ

শুকরিয়া কবি । ভালো থাকবেন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026