ইলিশ ইলিশ পূর্ণিমা
- দ্বীপ সরকার

দাদি সন্ধ্যার আকাশ পানে তাকিয়ে
বলতো রুপ কথার পুরনো গল্পোঃ

দেখ্ ঐ চাঁদের কুঁজো বুড়িটা নিরত
শুটকির মতোন ভেজে উঠছে বৃত্তের ভেতর
পেখম তোলা এলোকেশী বুড়ি
পূর্ণিমার ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে শস্য ক্ষেতে
ওই চাঁদ মানুষের মুদ্রা হবে দেখিস একদিন,
দাদির গল্পো শুনে মন ছুটে যায়
পূর্ণিমার ভীরে-গ্রামের মেঠো পথে
যেখানে জোসনারা দলে দলে স্নান করে
- পেখম মেলে, শান বাঁধা ঘাটে
গা ভাসিয়ে লজ্জা আঁকে যৈবুতী পূর্ণিমা
দাদি বলতো
কতো গান কতো পদাবলি ছুঁয়েছে এই হসন্ত চাঁদ
চাঁদোয়া এই রাত কতো কবিতায়
পড়িয়েছে পুংক্তির ফুল
গানের স্বরলিপি ছুঁয়েছে শিল্পীর
ভেজা কণ্ঠে রাতের পান্ডুলিপি।

বৃদ্ধা দাদি বলতো
আঁধার ফুরালে নাকি এক ঝাঁক সমুদ্র
ঢেউ তুলে নিস্তেজ হয়ে পড়ে জোসনা  রাতের পাশে
ঘাটে চেনা ইলিশ ইলিশ পূর্ণিমা পড়ে থাকে
খিড়কি ব্যপে পৌষ পৌষ শিশির নাচে
নবীন ভোর বারো মাস একলা থাকে।

আজ বৃদ্ধা দাদি নেই
আমার সেই পুর্ণিমাও নেই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

১৩-১২-২০১৪ ১৬:৫২ মিঃ

সকলকেই ধন্যবাদ।

১২-১২-২০১৪ ১৬:০৪ মিঃ

fine boss

১২-১২-২০১৪ ০৯:৩৯ মিঃ

আকাশদুত মামুন ভাইকে ধন্য বাদ।

১০-১২-২০১৪ ২০:১৪ মিঃ

দাদী শান্তিতে থাক। শুভ কামনা কবি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026