দ্রোহের শঙ্খ
- মোঃ তারেক মিয়া

রুদ্ধ কণ্ঠে চাপা অভিমান
মিছে কেন শুনি অসত্যের গান?
হাতে হাত রেখে আজ চাই মোরা আলো,
অন্ধকারের পথ, মুছে যাক কালো।

যেখানে অন্যায়, মাথা তোলে ফণা
সেখানে জাগুক আজ দৃঢ় প্রতিবাদী কণা।
ভয় দিয়ে নয়, সত্যের জোরে,
রুদ্ধ দুয়ার খুলবো মোরা মোরে মোরে।

শ্রমিকের ঘাম আর কৃষকের দান
ব্যর্থ হবে না কোনো মহৎ অবদান।
শৃঙ্খল ভাঙার এই সময় এখন,
জেগে ওঠো সবাই, করো আকিঞ্চন।

মিথ্যা প্রলোভন আর লোভের খেলায়
মানবতার মান কেন আজ হেলায়?
প্রশ্ন তুলুক প্রতিটি নিথর প্রাণ,
ফিরে পেতে চাই মোরা হারানো সম্মান।

শান্তির পতাকা আকাশে উড়ুক
হিংসা, বিদ্বেষ দূরে সরে যাক।
নতুন ভোরের স্বপ্ন নিয়ে চোখে,
বিপ্লব আসুক প্রতিটি লোকে।

এই দ্রোহের শঙ্খ বাজুক জোরে
ন্যায়ের সমাজ গড়ব মোরা ভোরে।


২৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-১১-২০২৫ ০১:২৪ মিঃ

চমৎকার লিখেছেন

মোঃ তারেক মিয়া
৩০-১১-২০২৫ ২০:৩৭ মিঃ

অনেক অনেক ধন্যবাদ প্রিয়!!