মিলন
- ফারহান নূর শান্ত
তোমার বুকের জমিনে,
আঙুল বোলাতে থাকি আনমনে।
ঠোঁটের দস্যিপনা বেশ!
বারণ মানেনি বলেই,
ছুঁয়ে নিয়েছে নাভিকূপ।
আলিঙ্গন এখনও স্তনের কোমলতা মাপেনি,
বৃত্তাকার বোঁটায় - শিহরণ জেগেছে
ঘূর্ণিপাক খায় দ্বিধা।
পিঠ যেন আঁকার ক্যানভাস,
তাতে হাত বুলিয়ে একেঁ যাই প্রেম।
সঙ্গম, সে'তো গভীর যাত্রা,
কখনও তুমি হারো, কখনও আমি।
সে সুখের, তৃপ্তির কথা
বলে যায় মিলনের ফোঁটা।
০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।