শব্দেরা
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
শব্দেরা মনের মুকুরে পুচ্ছ দোলায়
শব্দেরা ভিড় করে মনের আঙ্গিনায়।
তারা গাঁথে মালা
কখনো বর্ষণ করে জ্বালা,
তারা হয় কবিতার মালা
পুঞ্জীভূত হয় আনন্দের ডালা।
গুচ্ছ গুচ্ছ শব্দের মালা, কবিতার কলেবরে গাঁথা
শব্দেরা স্বপ্নে তোলে মাথা।
শব্দেরা বাজায় বাঁশী গল্পের সুরে
শব্দেরা ঝঙ্কার তোলে হৃদয় বীণার তারে।
শব্দেরা নৃত্য করে হৃদয় জুড়ে
শব্দেরা হানা দেয় স্বর্গের দ্বারে।
শব্দেরা ঝর্ণা হয় কলকল রবে
শব্দেরা কথা কয় নীরবে।
শব্দেরা ভাসে তারায় তারায়
বীণা বাজায় তারা নীল দরিয়ায়।
শব্দেরা জন্মেছিল আদি যুগে
শব্দেরা ঝনঝন করে হুজুগে।
শব্দেরা বাজায় বাঁশী অনন্তকাল
শব্দেরা কখনো হয়ে যায় তাল-বেতাল।
কখনো অনলবর্ষী বিষজ্বালা
কখনো গাঁথে অমিয় সুধার মালা।
শব্দেরা চিরন্তন
বাজায় বাঁশী ঝনঝন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।