আলোর খোঁজে
- মোঃ তারেক মিয়া

জাগো ছাত্র, সময় হলো, জ্ঞানের আলো চাই
মন-প্রাণ দিয়ে শেখো, ভুল যেন না পাই।
বই হলো বন্ধু তোমার, অমূল্য সম্পদ,
এই পথে চললে ঘুচবে সকল বিপদ।

অক্ষরেরা কথা কয়, গল্প শোনায় কানে
বিজ্ঞানের সূত্রগুলো ভরসা জোগায় প্রাণে।
ইতিহাসের পথে হেঁটে অতীতকে জানি,
ভবিষ্যতের বীজ বুনি, স্বপ্ন দিই আনি।

ভোর হলে চাই নতুন করে আলো
অন্ধকার দূর হবে, মন হবে ভালো।
যত তুমি শিখবে তত বাড়বে তোমার জোর,
পৃথিবীটা দেখবে নতুন, ভাঙবে সকল ঘোর।

পড়ালেখা শুধু নয় পরীক্ষা পাসের তাড়া
এ তো জীবনের বাঁকে বাঁকে এগিয়ে চলার ধারা।
মন দিয়ে পড়ো, শেখো গভীর মনোযোগে,
সফলতা ধরা দেবে এক নতুন অনুরাগে।


০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-১২-২০২৫ ০০:৩৪ মিঃ

খুবই চমৎকার লিখেছেন।

মোঃ তারেক মিয়া
০২-১২-২০২৫ ০৯:৪৪ মিঃ

অনেক অনেক ধন্যবাদ প্রিয়৷৷