টেমসের পারে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
সূর্যাস্তের রঙিন বিছানা জাগে টেমসের পারে
মন আমার উড়ে হংস-বলাকার পাখনায়,
দূরে, বহুদুরে বাংলার সুরমা নদীর ধারে।
পাখীরা নীড়ে ফেরে, মাঝিরা স্নিগ্ধ স্বরে গান গায়
শিরশির কাঁপে হাওয়া হৃদয় আমার নাচেরে।
যেন কোন সোনালী পরী উড়ে এলো বাংলা থেকে।
রুপসী তন্বী টেমস যেন সুরমার রূপ ধরে
রুপালি মাছেরা ডানা দোলায় জোছনা গায়ে মেখে।
নীলাভ অঞ্জনমাখা টেমসের ঝলসিতে জলে
বাংলার মাঝির ভাওয়ালী গান ধ্বনে মোর কানে।
সুরমা বাজায় বাঁশী টেমসের অবারিত নীলে
দোয়েল, কোয়েল, পাপিয়ার গান ধ্বনে যে শ্রবণে।
টেমসের কলকল ধ্বনি বয়ে আনে কার গান?
আমার হারানো সখী সুরমার হিল্লোলিত তান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।