দূর দিগ্বলয়ে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

দূর দিগ্বলয়ে দৃশ্যপটে
ঊর্মি দোদুল সোনার ঘটে,
শ্যামল শোভার স্নিগ্ধ তান।
বাংলার শুভ্র পাখীর গান,
ভেসে আসে, ভেসে আসে ছন্দে,
গানে, মহুয়া, বকুল গন্ধে।
বাতায়ন পাশে আছি বসে
রবীন্দ্র সংগীতের আবেশে।
তন্দ্রাহারা এ কোন পরশে?
কতদূর হতে ভেসে আসে
কুহু কুহু গান অবশেষে,
একি! বাংলার পরশ ভরা
মম হৃদয় আকুল করা
স্নিগ্ধ আলোড়ন জাগে প্রাণে।
পাপিয়ার গান ধ্বনে কানে
সাগর পারের এ আকাশে
বাংলার ঘ্রাণ আসে নিঃশ্বাসে।
মদির বিহ্বল প্রাণমন
সোনার মোড়কে ঘেরা ধন।

স্মৃতির সোনাভরা কলসী
ঝংকারে জাগায় পূর্ণশশী।
ভাঙ্গে, ভাঙ্গে মোর ঘুমঘোর
শুনি দোয়েল, কোয়েল সুর।
একি! বিস্মৃত পুলক রাশি
মর্মে আমার বাজায় বাঁশী।
আমি আজ ভ্রান্ত, উদাসীন
বাজে বাঁশী, বাজে বেণুবীণ
সাগর পারের সুরে সুরে
শ্যামল বাংলা আসলো ফিরে।
কৃষ্ণচূড়ার রক্তিম রঙ্গে
দিগন্ত ঢাকিল নব ঢংয়ে।

স্নিগ্ধ, সৌম্য একখানি ছবি
দিগন্তে উৎসারিত এ রবি।
সবই যেন বাংলার ছায়া
আলো ঝলমলে তার কায়া।
কর্ণফুলী সুরমার গান
করে মোর প্রাণ আনচান।
শুধু সোনার বাংলার তরে
ফিরে যাব, ফিরে যাব ঘরে।
দূর থেকে ডাকে যেন মোরে
ফিরে আয়, ফিরে আয় ওরে,
রুপালি আলোয় উদ্ভাসিব
ছন্দে, গানে, গন্ধে ভরে দিব
শিশির সিক্ত সোনালী ভোরে,
প্রেমের স্নিগ্ধ ছোঁয়ায় তোরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026