শোকের বিপরীতে
- ফারহান নূর শান্ত
দুঃখ পোষা মন আজ,
চাদর কুঁচকে, ছায়া গায়
রোদের কোমল অভিমানও,
জানালার ধারে থমকে যায়।
ধৈর্য উঁকি দিচ্ছে খানিক,
দুপুরের ছাদে হাওয়া নির্ভার
দাবার গুটির চাল শেখায়,
খেলা শুরু হোক আবার।
চৌকাঠে ক্লান্ত শরীর রেখে ভাবি,
দিনের ভিড়ে কী হারালাম
নোনাধরা বাতাস এসে বলে,
অদেখা পথের আলো রাখলাম।
মন যদি চায়, পথ পাবে,
মেঘের ফাঁকে চুপ করা গান
ছন্দে বাঁধা দুঃখটাও হয়তো,
হবে নতুন ঠিকানা, পথের পরাণ।
রোদের অভিমান, শুধু গরম নয়,
বুকের ভেতর আলোও ঝরে
চাদর কুঁচকে রাখা রাতও শেখে,
স্বপ্ন জাগে আবার ভোরে ধারে।
০৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।