বসন্ত
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
বসন্তের ঐ মাতাল হাওয়া
করলো আমার পেছন ধাওয়া
হাওয়া লাগলো আমার প্রাণে
পাগলা বাঁশী বাজে কোনখানে?
ফুলের সুবাস ভরায় হৃদয়
ভ্রমরা গুনগুনিয়ে কথা কয়।
আজ নাচে হৃদয় তাথৈ তাথৈ থৈ
চাঁদের আলোয় রাত জেগে রই।
ঝিকিমিকি জোছনা ছড়ায় প্রাণে
হৃদয় আমার হিল্লোলিত গানে।
তন্দ্রাহারা হৃদয় নাচে, নাচেরে
ফাগুন হাওয়া দোলা দিল দ্বারে।
আজ সকল দুখ ভুলিয়ে দিয়ে
হাসির ফল্গুধারা দিল ছড়িয়ে
ভুবনে আজ নেই কোন দুখরে
তালে তালে নাচরে তোরা নাচরে।
কলতানে ঝর্ণা বাজায় বাঁশী
কুহুর ডাকে ছড়ায় স্নিগ্ধ হাসি
নীল দিগন্ত ভুবন ভোলায়
রুপেরচ্ছটায় হৃদয় দোলায়।
আজ ছড়িয়ে দিল পুলক রাশি
স্বরগের ঐ হৃদয়হারা হাসি।
তাথৈ তাথৈ তাথৈ নাচরে তোরা
ফুলপরীরা সব বল্গাহারা
যাই ভেসে যাই দূর দিগন্তে
ফিরব না কভু আর এ প্রান্তে।
পাগলা বাঁশী ডাকে বারেবারে
চল, চল যাই ভেসে ওপারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।