হেমন্ত
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
ঝরা পাতার মর্মর ধ্বনি শোনা যায়
হেমন্তের ধূসর শুভ্র অরুণিমায়
হলুদ বরণ ঝরা পাতা যায় ঝরে
মর্মরিত মৃদু মধুর গানের স্বরে।
অস্তমিত সূর্যের সিঁদুর গায়ে মেখে
ঝরা গোলাপের শেষ বেলা দেখে দেখে,
ঝরা পাতার মত ঝরে যায় জীবন
চূর্ণ বিচূর্ণ হয় আমাদের স্বপন।
আবার স্বপ্ন জাগে নবযুগের মনে
প্রাচীন হারিয়ে যায় নবযুগের গানে।
বসন্তেরই গান ধ্বনে ঝরা পাতায়
হেমন্তে, শীত বিদায়ের বাঁশী বাজায়।
কিছুইতো হারায় না গুলবাগিচায়
কলস্বরে আসে ফিরে সুরের ঝর্নায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।