গান ২
- ফারহান নূর শান্ত
হাওয়ার ভাঁজে ভাঁজে, দুপুর গড়িয়ে যায়
জানালা ভেজা রোদে, অচেনা এক ডাকে
অচেনা পথের ধ্বনি, মেঘের ভেজা মন
হঠাৎ ছুঁয়ে যায়, কথা বলে আমাকে।
তবু কথা জমে থাকে
রোদ-মেঘের প্রেমবাক্যে
তবু নাম ধরে ডাকে
পুরোনো দিনেরা আমাকে।।
তোমাকে চিনি, চিনবো আরো কত
কথাদের লুকিয়ে রাখি সুরে
তুমি এসো মেঘলা সময়ে আজ
স্বপ্ন দোলে প্রেমের নূপুরে।
তবু কথা জমে থাকে
রোদ-মেঘের প্রেমবাক্যে
তবু নাম ধরে ডাকে
পুরোনো দিনেরা আমাকে।।
দিনের শেষে, গোধূলির কাছে
আলো বুনি তোমার নামে
রাতের ঘুম চলে যাক দূরে,
তোমার আমার প্রেমের দামে।
তবু কথা জমে থাকে
রোদ-মেঘের প্রেমবাক্যে
তবু নাম ধরে ডাকে
পুরোনো দিনেরা আমাকে।।
০৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।