মেঘের ভাঁজে মন
- ফারহান নূর শান্ত
বৃষ্টির বানান ভুল করেছে আকাশ
শ্রাবণ নামে চোখের ভেতর,
অলিখিত চিঠির ভাঁজে অবকাশ
মেঘের ভাঁজে লুকিয়েছে ভোর।
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এলে হাতের পাশে কাঁপে ক্ষণ
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এসো-থাকো জুড়ে সারাক্ষণ।।
জানালা ভেজা বৃষ্টি লেখে
ফেরার না কত অজুহাত,
একেলা মন বলতে শেখে
সাজায় মেঘের ছায়াপাত।
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এলে হাতের পাশে কাঁপে ক্ষণ
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এসো-থাকো জুড়ে সারাক্ষণ।।
তোমার নামে অভিমান জমে
ভেজা চুলের জলে,
আকাশ ভাঙার রোদও কমে
প্রিয় ডাকের আদলে।
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এলে হাতের পাশে কাঁপে ক্ষণ
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এসো-থাকো জুড়ে সারাক্ষণ।।
আকুল নয়ন, জলের দানা
হাওয়া জানেনা, অভিমান কত
ব্যাকুল মন, খোঁজে বাহানা
ভেজা মন, আর ভিজবে কত?
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এলে হাতের পাশে কাঁপে ক্ষণ
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এসো-থাকো জুড়ে সারাক্ষণ।।
যদি না ফের এ শ্রাবণে
ভেজা হাত রোদ পোহাবে না,
তুমি কেবল আমার নয়নে
নয়ন রেখো না, নয়ন রেখো না।
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এলে হাতের পাশে কাঁপে ক্ষণ
এলে বৃষ্টির দিন, অপেক্ষাহীন
এসো-থাকো জুড়ে সারাক্ষণ।।
১৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
১৭-১২-২০২৫ ১৫:১৫ মিঃ
"আকুল নয়ন, জলের দানা
হাওয়া জানেনা, অভিমান কত
ব্যাকুল মন, খোঁজে বাহানা
ভেজা মন, আর ভিজবে কত?"
এই শীতের সময় বৃষ্টির কবিতা লেখা ঠিক হয় নাই। না লিখলে পরে ভুলে যাবেন, এজন্যে লিখে রেখেছেন নাকি?
ফারহান নূর শান্ত
২৩-১২-২০২৫ ১৪:১৮ মিঃশীতের সময় বৃষ্টির কবিতা লেখা ঠিক হয় নাই।কি সাবলীল ভাবে বলে দিলেন।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।