জোনাকিজ্বলা রাতে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

সে এক জোনাকিজ্বলা রাতে
প্রচ্ছন্ন আলোর পথে,
স্বপ্ন এক জেগেছিল মনের গহনে।
তোমার অমিয় কান্তি জেগেছিল মোর মনে,
দূর আকাশে আলোছায়া ভরা প্রশান্তি,
মূরতি তোমার দিব্যকান্তি।
উজ্জ্বল আলোয় উদ্ভাসিত দিগন্ত আমার
জাগে স্বপ্ন, জাগে বারবার।
স্বপ্ন এক জেগেছিল প্রদোষ বেলায়
তব সিংহাসনে জোনাকির খেলায়
ময়ূরপঙ্খী পুচ্ছ দোলায়।

ঝিকিমিকি তারাজ্বলা নীলাকাশে
ঝিলমিল ঝিলমিল স্বপ্নমায়া চারপাশে।
সাগরের বুকে নীলাভ আলোয় তোমার প্রচ্ছন্ন ছায়া।
আমার সোনালী স্বপ্নে হয়ে যাও তুমি কায়া।
সে এক জোনাকিজ্বলা রাতে
প্রচ্ছন্ন আলোর পথে,
ঝিরঝির হাওয়া কাঁপে, কাঁপে কুঞ্জবনে
হুরপরীরা নৃত্যবিভোল মাধবী বিতানে।

তারারা নেচেছিল চাঁদের জোছনায়
হুরীদের ছায়া ভাসে তারায় তারায়।
ঝিকমিক আলো জ্বলে মরু বালুকায়
স্বপ্নের পাখীরা যায়, উড়ে যায়,
স্বপ্ন এক জেগেছিল মনের গহন কন্দরে।
তব অমিয় কান্তি জেগেছিল সারা আকাশ জুড়ে,

সে এক জোনাকিজ্বলা রাতে
প্রচ্ছন্ন আলোর পথে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026