বিচ্ছেদ
- মোঃ তারেক মিয়া

হয়তো তোমার আকাশ জুড়ে অনেক তারার মেলা
আমার ঘরে একলা প্রদীপ, শুধুই অবহেলা।
তুমি হয়তো নতুন কোনো বসন্ত আজ খোঁজো,
আমার মনের শীতের হাহাকার তুমি কি বুঝো?

নোনা জলের কাব্য আমি লিখি রাতের গায়
শূন্য কলম বিষাদ মাখে স্মৃতির কিনারায়।
যে ঠিকানায় পাঠিয়েছিলে হাজার প্রেমের চিঠি,
সে ঠিকানায় এখন শুধুই ধুলোর পরিপাটি।

যে হাতদুটো আঁকড়ে ধরে বলেছিলে সাথে রবো
সেই হাত আজ অন্য কারো আমি তবে কার হবো?
অপেক্ষারা দীর্ঘ হয়, ফুরিয়ে আসে বেলা
শেষটা তোমার ভালোই কাটে, আমার স্বপ্নখেলা।

অভিমান নেই তোমার ওপর, নেই কোনো অভিযোগ
বিচ্ছেদটাই আমাদের এই গল্পের শেষ বিয়োগ।
ভালো থেকো নিজের মতন, সাজিয়ে নিও ঘর,
আমি না হয় থেকেই গেলাম তোমার কাছে পর।


১৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026