বোদলেয়ার
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তোমার লেখনীর বিচ্ছুরিত আলোকে
সারা বিশ্বের রূপ ঝলসিত পুলকে।
আজো তোমার অমিয় বাঁশী বাজে, বাজে
সুরের সুরভি ছড়িয়ে সকাল সাঁঝে।
বিচ্ছুরিত জোছনার ঝলসিত আলো
চঞ্চল ঝর্ণার বেগে উদ্ভাসিত হলো।
রূপকথার রাজকুমার ভাণ্ডার খুলে
হীরা, চুনি, পান্না ছড়িয়ে যে তুমি দিলে।
ঝিলিমিলি রূপালী তারার স্নিগ্ধতায়
ডানা মেলে মায়াবী রাত্রি উচ্ছলতায়।
নিঃসঙ্গ বেদনা হয় কবিতার মালা
বেদনার নির্ঝর স্বপ্নে করেছ খেলা।
“লে ফ্লর দ্যু মাল” এর পাতায় পাতায়
সুরভিত ফুল সুভাস যেন ছড়ায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।