রবীন্দ্রনাথ
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
এসেছিলে তুমি পুষ্পরথে
শুনি তব কণ্ঠ সুধা হতে
সুর লহরী পড়তো ঝরি।
তব হাতে সুরের বাঁশরী
তব গানে গানে মুখরিত।
ত্রিভুবন হলো সুরভিত।
বাংলার বাতাস কানন গিরি
নাচে তারা নাচে ঘিরি ঘিরি।
সুবর্ণ আলোর সোনার তরী
যেন এক স্নিগ্ধ শুভ্র পরী।
ছন্দে আনন্দে উচ্ছ্বাসি উঠে
শ্যামল সবুজ দৃশ্যপটে।
ডম্বরু বাজে স্নিগ্ধ সোহাগে
বাজে তব বাঁশী নব রাগে।
বাজে বাঁশী মর্মরিত সুরে
সুর লহরী ঝরে ঘরে ঘরে।
চলে গেছে দূরে বহু দূরে
ভুবন ভোলায়ে তব সুরে।
থামবে না তব বীণার সুর
ছন্দ দোলায় তারা বিভোর।
স্নিগ্ধ সুর শিশিরে শিশিরে
ছড়ালো যে প্রতি ঘরে ঘরে।
বাংলার কোকিল, স্নিগ্ধ মূরতি
গানের বুলবুল হে সারথি
বাজে তব মর্মরিত বাঁশী
ছড়ায় দিগন্তে শুভ্র হাসি।
হীরের আলো ছড়িয়ে দিয়ে
জেগে আছো বাংলার হৃদয়ে।
চির অমর চির অক্ষয়
রবির আলো হবে না ক্ষয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।