হুলস্থুল কাণ্ড
- মোঃ তারেক মিয়া
হঠাৎ করে পাড়ার গাধা ধরলো জেদটা ভারী
বললো সে আজ উড়োজাহাজ দিয়ে দেবে পাড়ি!
রঙিন টুপি মাথায় দিয়ে গাধা যখন রেডি,
পিছু পিছু ডাকছে তাকে বিড়াল ভায়া ‘টেডি’।
পান্তা ভাতে ঘি মিশিয়ে খাচ্ছে ইঁদুর মামা
গায়ে দিয়ে মস্ত বড় ফতুয়া আর জামা।
ব্যাঙের হাতে স্মার্টফোন, টিকটক সে করে,
ফড়িং নাচন দেখে সবার বুকটা কাঁপছে ডরে।
হাতি মশাই ফুটবল খেলে পিঁপড়েদের ওই মাঠে
গোল দিতে গিয়ে ধপাস করে পড়লো নদীর ঘাটে।
শেয়াল পণ্ডিত চশমা এঁটে দিচ্ছে মনে হানা,
মুরগি চুরির ফন্দি আঁটে খবর সবার জানা!
সব দেখে আজ খোকা আমার হাসছে লুটোপুটি
বললো আমায়, “পড়াশোনার আজ কি তবে ছুটি?”
২০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।