জীবননান্দ দাশ
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তুমি কি ঘুমিয়ে আছ কাঁঠাল গাছের তলে?
তোমার বুকের পরে নীরবে কি ঝরে আম,
জাম, কাঁঠাল, বাংলার শ্যামল দূর্বাদলে?
তোমার গল্পের পাণ্ডুলিপি পড়ি অবিরাম।
নক্ষত্রের রাতে তোমার কবিতা জাগে মনে।
ঘুমাতেছে আমের পাতাতে কাঁচপোকা কত
প্রাণের সাধে ঘুমাতেছে তাদের সবার সনে।
তোমার বাঁশরীর ঝঙ্কার বাজে অবিরত।।
সুললিত সংগীত যেন তবে কবিতামালা
সুরের ঝঙ্কার ভোলায় সব বিষাদ দুখ।
বনলতা সেন পাখির নীড়ের মত চোখ
তোলে, খোঁজে তোমায় ফুরফুরে জোছনায়
ধানসিঁড়িটির ধারে সাজায় বরণডালা
আবার ফিরে এসো তোমার সোনার বাংলায়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।