ঋণ
- ফারহান নূর শান্ত
বালিশে ঘুমের ঘ্রাণ,
কিঞ্চিৎ কমে যেতে শুরু করেছে।
চোখের নীচের ক্লান্তি,
সে আর ভেতরে প্রবেশ করতে পারেনি।
মৃত্যুর থেকে ধার করা ঘুমে,
আমরা ঘুমিয়ে চলেছি কত রাত!
যেদিন কড়া দরে হিসেব ফিরিয়ে নেবে,
সেদিন ঋণ চুকাতে মৃত্যুর কাছে ধরা দিতে হবে।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।