একুশের সোনালী ভোরে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

প্রিয়তমঃ একুশের সোনালী ভোরে
তুমি স্বপ্ন দেখেছিলে
আলোর ঝলমলি নহে যে সুদূরে।
তুমি স্বপ্ন দেখেছিলে
প্রদীপ্ত ঊষার শুভাগমন,
রুদ্র নিনাদে তব ডঙ্কা
এনেছিলে বহি বিদ্রোহের ঝনঝন।
নাহি শঙ্কা, নাহি শঙ্কা
বাণীর খঞ্জরে উচ্ছ্বসিত গর্জন
সেই সে প্রথম প্রিয়তম।
সেই সে প্রথম বিপ্লবের সুর
গর্জেছিল যেন বজ্রসম
বিজয় নহে গো সুদূর।
আরক্ত বহ্নিশিখা
নেচেছিল রক্তাক্ত নয়নে।

ফিরে এসো প্রিয়তম
বাংলার ধ্বংসস্তূপে এসো ফিরে,
বিপ্লব অগ্নিসম
বাণীর ঝঙ্কার তুলে আপন নীড়ে।
স্বৈরাচারীর শোষণ
অত্যাচার নিপীড়ন ধ্বংস করো
একুশের সোনালী ভোরে,
ধ্বংস করো পেষণ।
বাজাও বাজাও রুদ্র নিনাদ,
আলোর ঝলকানি
টুটাবে নিশির অপরাধ।
বিদ্রোহের রুদ্র ধ্বনি
বাজুক তব বাঁশীর সুরে
জাগো জাগো একুশের সোনালী ভোরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026