স্বর্গসিঁড়ির ধাপে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
মনে হয় কোন এক যুগে
তুমি আর আমি স্বর্গসিঁড়ির ধাপে
অধীর মত্ত ছিলাম খেলায়।
তুমি আর আমি স্বর্গের
ঐ ঝর্ণা ধারার পারে।
কুলকুল স্বরে বয়ে চলেছিল
স্বর্গের সোনালী উচ্ছল নদী,
পাখীরা গাইছিল গান
মাঝখানে সোনালী উদ্যান,
লাল, নীল, সবুজের বাগান।
রক্তগোলাপটি হাতে নিয়ে
গুঁজেছিলে আমার খোঁপায়
তোমার হাতে স্বর্গের সুধাভাণ্ড
ভাণ্ডটি ঠেলে দিলে আমার ঠোঁটে,
আকণ্ঠ পান করে তৃপ্ত আমি।
চুম্বন বিহ্বল তৃপ্ত অধর তোমার
তোমার ঠোঁটে রক্তরাঙ্গা হাসি,
আমার ঠোঁটে গোলাপী আভাস।
তোমার আলিঙ্গনে বন্দী আমি
আমাদের বুকে প্রস্ফুটিত রক্তগোলাপ।
তুমি আর আমি স্বর্গসিঁড়ির ধাপে
অধীর মত্ত ছিলাম খেলায়,
আমার জানুতে মাথা রেখে
বাজালে প্রেমের উন্মত্ত বাঁশী।
আমি যে রাধার মত হইনু পাগল।
তুমি কৃষ্ণ আমি রাধা,
আমাদের প্রেমের বাঁশী একসুরে সাধা।
মনে হয় কোন এক যুগে
তুমি আর আমি স্বর্গসিঁড়ির ধাপে
অধীর মত্ত ছিলাম খেলায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।