শহীদ দিবসে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
শহীদ দিবসে বন্ধুর টেলিফোন
আগামী নির্বাচনে দাঁড়াতে হবে তোমাকে।
আমাকে? বিস্মিত জিজ্ঞাসা আমার,
হ্যাঁ-হ্যাঁ তোমাকেই
মন্ত্রী হওয়ার সব সৎগুন তোমার
অবয়বে বিদ্যমান।
যেমন?
ধোঁকাবাজি, বেইমানি, দালালী
তোষামোদ আর কালো টাকার পাহাড়
আর কি চাই বন্ধু?
মুচকি হেসে দিলাম জওয়াব
বন্ধু, তোমার হিসাব ভীষণ পাক্কা।
দেশটা এতদিন ছিল নর্দমা, আর
অর্ধেক অধিবাসী হাবিয়া দোজখের কীট।
আমি মন্ত্রী হলে দেশটাকে বানাবো এঁদো ডোবা
আর অর্ধেক অধিবাসীকে বানাবো
জাহান্নামের কেঁচো।
শহীদ দিবসে প্রতিজ্ঞা করেছি
নির্বাচনে দাঁড়াবো এবার আমি।
যেমন করেই হোক দেশটাকে বানাবো
এঁদো ডোবা আর দেশবাসীকে বানাবো
জাহান্নামের কীট।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।