নয়া যমানার কাহিনী
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
সে এক নয়া যমানার কাহিনী
শয়তান বলে আজ ধর্মবাণী
মিথ্যাবাদী হলো আজ বিচারক
সাজালো এক মামলা নাহক।
আসামী হলো সরল সত্যবাদী
সাজানো মামলায় হলো সে বাদী।
বিচারকের চক্ষু আজ আরক্ত
বিচারে সাজা হলো ভীষণ শক্ত।
সত্যের পরাজয় মিথ্যার হাতে
কাঁদে পৃথিবী নিদারুণ আঘাতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।