হে জীবন
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
হে জীবন! তোমার দুর্যোগ ঘন পথে
সর্পিল, পিচ্ছিল ঘাটে হেঁটে ক্লান্ত আমি,
যেমন, ক্লান্ত অবসন্ন আঁধারে তুমি।
চলেছে পথ তব কণ্টক ভরা রথে,
ক্লান্ত আমি যেন বিধ্বস্ত ঝড়ে অরণ্য।
অসীম শূন্যতা গ্রাসিছে আমার পথ
কি অনন্ত, অটল তোমার এ শপথ।
রুদ্র নিঠুর! কেড়ে নাও মোর লাবণ্য
হে জীবন! কি দিয়েছ তুমি প্রিয়তম?
শূন্য ভেলায় ভাসিয়েছ কোন সাগরে?
নাও, নাও সব তুলে নাও হে নির্দয়!
তব প্রচণ্ড হুঙ্কারে হানে হৃদয় মম
অগ্নিবাণ! তাই ক্লান্ত আমি তব স্বরে
ক্লান্ত আমি, তবু মানব না পরাজয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।