কবি (নির্মলেন্দু গুণকে)
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
সাত সাগরের পাড়ে
নিস্তব্ধ নির্জন ঘরে।
নিঝুম নীরব রাতে
জাগি কবিতার সাথে।
তোমার কবিতামালা
স্নিগ্ধ সৌন্দর্যের ডালা।
পুঁজিবাদের অবসান
তব অন্তরের গান।
সব হারাদের গানে
সাম্যবাদের সুতানে
ছড়ায় উজ্জ্বল আলো
ঘুচায় মনের কালো।
গান গায় কোন পাখী
হৃদয়ে হৃদয় রাখি,
ভুলায় সব বেদনা।
রাবিন্দ্রিক সুরে হানা
দিল যে সাগর পাড়ে।
বাজে বাঁশী কোন সুদূরে?
মনের আকাশে মোর
বাঁজায় বাঁশী সুদূর।
ঘুমভোলা রাতগুলি
কবিতার ছন্দে ভুলি।
আনন্দ সাগরে ভাসি
টুটে দুঃখ ফুটে হাসি।
ভুলি অশান্তি প্রবাসে
বাংলার কবিতার রসে
সব হারাদের গান
পুঁজিবাদের অবসান
ধ্বনুক কবিতায় তব।
ধ্বংস হোক পুঁজিবাদীরা
শান্তি পাক সর্বহারা
বাজাও বীণা তোমার
ঘুচুক দুঃখ সবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।