পতিতা
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
পতিতা বলে নারী ঘৃণিত হয়
পুরুষ কেন পতিত নর নয়?
নরেরাই করে নারীরে পতিতা
শুধু নারীর জীবন হয় বৃথা।
কলঙ্ক লাগে না নরের গায়েতে
দ্বিধাহীন, নারীকে কলঙ্ক দিতে।
পুরুষ সমাজ সৃষ্টির দেবতা
সৃষ্ট আইন পুরুষেরই কথা।
পুরুষ করেছে শাসন-শোষণ
ত্রাসে কাঁপে অবলা নারীর মন।
পুরুষ কেন পৃথিবীর দেবতা
নারীকে দিল তারা প্রচণ্ড ব্যথা।
সদাই অধীনে রাখার প্রচেষ্টা
ভাব যেন তারাই নারীর স্রষ্টা।
বিপ্লবের ঘণ্টা বাজাল নারী
সম-অধিকার করবে সে জারী।
এবার হতে হবে নারীর জয়
নারী আজ বিপ্লবের ঝাণ্ডা বয়।
বিদ্রোহের বাণী শুনালো সে আজ
ঐ শোন দৃপ্ত কণ্ঠের আওয়াজ।
নারীদের জয়ধ্বনি কলস্বর
রুধিতে পারিবে না কোন বর্বর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।