অন্ধকারের আগে
- ফারহান নূর শান্ত
যে বেঁচে আছে, বিষাদ নিয়ে
তাকে একটি জানালা দাও।
সেই জানালায়,
প্রতিদিন ঢুকবে আলো ,
আর সন্ধ্যায় জমবে ছায়া।
সে তখন বুঝবে,
সব আলো থাকার পরেও
অন্ধকারের অধিকার থাকে খুব।
জীবন,
কেবল শ্বাস নেওয়ার নাম নয়,
এটা ধীরে ধীরে
মৃত্যুর দিকে যাওয়ার অনুশীলন।
একদিন,
সব আলো নিভে গেলে,
কবর তাকে-
স্থায়ী অধিকার দিয়ে দেবে।
তবু,
আলো নিভে যাওয়ার আগে
একটু সময় থাকে, একটু পথ।
কবর স্থায়ী,
কিন্তু তার আগ পর্যন্ত
মানুষকে হেঁটে যেতে হয়।
বাঁচো।
০৮-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।