প্লাস্টিক হাসি
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
আমি সভ্য জগতের অধিবাসী
কাজেই ছড়াই প্লাস্টিক হাসি।
হৃদয় আমার বিদীর্ণ ব্যাথায়
বেদনাশ্রু ঝরে আমার বীণায়।
তবু আমি হাসি প্রানভরা হাসি
আমি সভ্য জগতের অধিবাসী।
হাসি নয়, হাসি নয় এ যে কান্না
পরাণে বয়ে যায় অশ্রুর বন্যা।
সভ্যতার মুখোশ এঁটেছি আমি
আর কত করা যায় রে ভণ্ডামি?
আমার মুখে ভাসে প্লাস্টিক হাসি
আমি সভ্য জগতের অধিবাসী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।