যাব চলে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

যাব চলে, যাব চলে
সবই ফেলে সবই ফেলে
আলতা সিঁদুর, স্বপ্ন মধুর
হবে তখন সবই সুদূর।
সুনীল আকাশ, মধুর বাতাস
সাগর নীলে স্নিগ্ধ সুবাস,
যাব চলে-যাব চলে
সবই ফেলে, সবই ফেলে।

হা হা হাসি, মধুর বাঁশী
চঞ্চল হাওয়ায় মন উদাসী,
জোছনা রাতে তারার ঝিলিক
নীল সাগরে আলোর ঝিকমিক।
ঘুঘুর ডাক, পাখীর কলরব
আঁধার ঘরে মিলবে কি সব?

জোনাকিরা জ্বলবে রাতে
ডাহুক ডাকবে স্নিগ্ধ প্রাতে।
যাব চলে-যাব চলে
সবই ফেলে, সবই ফেলে।
আঁধার এসে মুছে দেবে
স্বপ্ন আমার হারিয়ে যাবে।

বাজবে বাঁশী-মন উদাসী
সুরের ঝর্ণায় স্নিগ্ধ হাসি।
নাচবে বিশ্ব, হাসবে তারা
নতুন যুগের মানুষ এরা।
আলোর বন্যা বইয়ে দেবে
চাঁদের হাসি ঝলসে রবে।
যাব চলে-যাব চলে
সবই ফেলে, সবই ফেলে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026