আয়নার মানুষ টা
- মোঃ তারেক মিয়া

আয়নার সামনে দাঁড়িয়ে আজ অচেনা লাগে খুব
নিজের চোখেই নিজের ছায়া দিচ্ছে যেন ডুব।
অন্ধকারে খুঁজি আমি আমার শ্রেষ্ঠ দিক,
সবই যেন ওলটপালট, নেই তো কিছুই ঠিক।

অন্যের হাসিতে সুর খুঁজে পাই, নিজের হাসিতে ফাঁকি
অপূর্ণতার হিসেব কষে একলা বসে থাকি।
সবাই যখন এগিয়ে চলে দারুণ ক্ষিপ্রতায়,
আমি তখন পথ হারিয়েছি নিজেরই হীনম্মন্যতায়।

ক্লান্তি এসে ঘিরে ধরে, বিষণ্ণতা জাগে
অদ্ভুত এক অভিমানে নিজেকেই ভালো লাগে না আগে।
ইচ্ছে করে অন্য কেউ হয়ে একটু বেঁচে থাকি,
নিজের ভেতরের আমায় আমি হারিয়ে ফেলেছি একাকী৷


১০-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।