এক তারাভরা পৃথিবী
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
এক তারা ভরা পৃথিবীর স্বপ্ন দেখি
আলোয় ঝলমল, স্নিগ্ধ শ্যামল বিশ্ব।
দালালি চুরি, কিছুই নেই একি!
তারা ঝিলমিল নব দিগন্তের দৃশ্য।
দুর্বল, অসহায় নয় পদদলিত
গরিব, অনাথ সমাজে পায় স্থান।
মজুর, মজদুর নয় অবহেলিত
চারিদিকে ধ্বনিত সাম্যবাদের গান।
নাই ঝড়, নাই তুফান, নাই বাদল
নূপুরের নিক্কন ধ্বনি দিগদিগন্তে,
সৌরভে গৌরভে বাজে মাদল।
আনন্দে উদ্ভাসিত ধরা চির বসন্তে।
মৃত্যু, ক্ষুধা, বেদনার চির অবসান
ধরার বুকে অনন্ত সুখের নিশান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।