অসমাপ্ত দহন
- মোঃ তারেক মিয়া

সেই যে বার শ্রাবণ রাতে ভিজেছিল শহর খুব
তুমি বলেছিলে, "আছি সাথে", মায়ার সাগরে দিয়ে ডুব।
হাতে হাত রেখে হেঁটেছি, অনেকটা পথ চেনা...
ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু পাওয়া, নেই তো কোনো দেনা।

তোমার হাসিতে লেগে থাকত ভোরের স্নিগ্ধ আলো
বাসতাম তোমায় আমার সমস্ত অন্ধকার উজাড় করে ভালো।
অভিমানী মেঘ জমতো যখন তোমার চোখের কোণে,
আমি হতাম নীলকণ্ঠ পাখি, সব বিষ টেনে নিতাম মনে।

হঠাৎ একদিন বসন্তের বাতাসে বিষাদের সুর বাজল
তোমার মনের আকাশে অন্য কারো মেঘ এসে সাজল।
যে চিবুকে আমি এঁকেছিলাম হাজারো স্বপ্নের রেখা,
সেখানেই এখন অনভ্যাসের দেয়াল, আর কোনো হয় না দেখা।

বুকের বাঁ পাশে এখন এক, পাজর ভাঙা যন্ত্রণা
স্মৃতিরা সব মিছিল করে, দেয় না কোনো সান্ত্বনা।
ভালোবাসা মানে কি তবে শেষে এসে একা হয়ে যাওয়া?
নাকি সাজানো বাগান ধুলোয় মিশিয়ে শূন্যতা ফিরে পাওয়া৷

এখনো মাঝরাতে বালিশ ভেজে অব্যক্ত কিছু হাহাকারে
তুমি হয়তো হাসছো সুখে, অন্য কারো সাজানো সংসারে।
বিষাদ এখন নিত্যসঙ্গী, আবেগ গুলো সব পাথর চাপা,
আমার প্রেমের সমাধি স্তম্ভে তোমার নামটাই শুধু মাপা।

ভালো থেকো তুমি তোমার নতুন দিগন্তের টানে
আমি না হয় পড়ে রইলাম একতরফা ভালোবাসার গানে।
কিছু প্রেম সার্থকতা পায় মিলনের মহা উৎসবে,
আর কিছু প্রেম বেঁচে থাকে শুধু যন্ত্রণার এই অনুভবে।


২৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026