নারী
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

আরক্ত বদন তব কি সে ব্যথা নব নব?
বিষাদে আকুল মন
কে বলে তুচ্ছ তোমায় কে সে তোমায় কাঁদায়
বল কে সে কোন জন?
স্রষ্টার সেরা মানবী সেবা দিয়ে হলে দেবী
কে বলে তোমায় হীন?
দিগন্তে জ্বলেছে আলো স্নিগ্ধ শিখা তুমি জ্বালো
বাসনা স্বপ্নে রঙ্গিন।
শ্যামল ধরার বুকে নীল দিগন্তের দিকে
ধূসর দুঃখ উড্ডীন
সোনালী স্বপন তুমি অবলুপ্ত নিশা যামি
আনো ঝলমলে দিন।
ঊষর মরুকে তুমি কর যে শ্যামল ভূমি
তৃষাতুর বুকে প্রেম
পথহারা দিশাহারা হয় না সে সবহারা
তুমি তার হীরা জেম।
আলোর ঝর্ণা ঝরিয়ে মৌরীর সুগন্ধ বয়ে
চঞ্চল আকুল নারী
শ্বাপদ সংকীর্ণ পথে কণ্টকাকীর্ণ রথে
চলেছে ব্যথা সঞ্চারি।
নীল ব্যথা দিল কে পুরুষ তার নাম যে
ক্ষমেছ কি তারে নারী?
যুগযুগান্তের ব্যথা উৎপীড়নের কথা
সে কি আজ ভুলা যায়?
বাজাও এ নব সুর বাজুক বাঁশী মধুর
কেঁপে নীল বেদনায়।
দিগন্তের সোনাঝরা শিশির সিক্ত এ ধরা
জাগুক শ্যামল নীলে
স্নিগ্ধ বাঁশী বাজে কার? সে কি তোমার? তোমার?
জিজ্ঞাসিল সবে মিলে
নিরুত্তর নহে তুমি আলোর বদন চুমি
সিক্ত স্নিগ্ধ এলো চুলে
তুমি নেমে আস যবে নিমেষে আনন্দ হবে
গভীর বেদনা ভুলে।
আলোর গভীরে এস জোছনায় ডুবে বস
তোমারে হেরিব আমি
শান্ত স্নিগ্ধ রূপ তব মুগ্ধ চোখে দেখে নেব
তব পদতল চুমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026