ছন্দের বন্ধন
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
আমি মানিনাক ছন্দের বন্দন
মানি শুধু হৃদয়ের বন্ধন।
গোনে গোনে মাত্রা
কেন হবে যাত্রা?
হোক তা মাত্রাহীন, তবু যদি
হৃদয়ে জাগায় আলোড়ন, বয়ে যায় নদী,
স্রোতের উত্তাল তরঙ্গে তরণী ভাসায়
এক ঝাঁক বেদনা নেয় বিদায়
এক ঝলক আলোর ঝলসানি
রিনিক ঝিনিক বাজনা যদি শুনি।
জোনাকির দপদপে আলো, তারারা
হৃদয়ের উচ্ছ্বাসে আত্মহারা,
জ্বলজ্বলে দীপ্তশিখায় আকাশে।
সুরের মূর্ছনা বাতাসে বাতাসে।
এই তো হল কবিতা
মনের গহন কানন থেকে উৎসারিত বাণী
সেই তো কাব্য, সেই তো কাব্যের পদধ্বনি।
বৃথায় কেন মাত্রা গোনা?
হৃদয়ের আবেদন যায় না শোনা।
ভুলে যাও অতীত গীতি
নব ছন্দে চলার গতি,
ঝিকিমিকি জ্বলবে সবিতা
এই তো হল কবিতা।
দিগন্তের ঐ রঙ্গিন আভায়
কবিতা জাগুক নবীন শোভায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।