ছবির স্মরণে (সহোদরা আমেনা বড়লস্কর ছবির স্মরণে)
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

আলোর ঝর্ণা ঝরিয়ে এসেছিলে ধরার ধূলিতে,
স্বচ্ছ মুক্তাধারার মতো হাসি ছড়িয়ে দিয়েছিলি
ধরণীর আলো ছায়া ভরা প্রান্তে।
ভালোবাসার বাণী হাতে নেমেছিলি মুক্তির সংগ্রামে,
চিরন্তন সত্যের বাণী
ছড়াবি তুই ক্লেদাক্ত পৃথিবীতে।
বড় আশা বড় স্বপ্ন নিয়ে রাজনীতির মন্ত্রে
দীক্ষা নিলি ভাসানীর কাছে, মাঠ প্রান্তর
বিদীর্ণ করে তোর ওজস্বিনী বক্তৃতার ধ্বনি,
উঠেছিল উচ্চকিত কলতানে।

অন্যায়, কলুষ আর রক্তস্রোত বন্ধ করে
অব্যক্ত ভালোবাসা দিয়ে গড়বি
এক স্বর্গ রাজ্য; প্রশ্নের পর প্রশ্ন
কেন এমন হয়? কেন মানুষে মানুষে
বিভেদ? কেন ভালবাসা হীন পৃথিবী?
ভাবতে ভাবতে একদিন সব গেল গুলিয়ে
বাস্তব আর অবাস্তবের ভেদ গেল তলিয়ে।
ডিপ্রেশনের বন্যায় ভেসে গেলি
এক নূতন জগতে। বাস্তব অবাস্তব এক হয়ে
দেখা দিল তোর চোখের তারায়।

অন্ধকারের চিলেকোঠায় হাতড়াতে হাতড়াতে
তলিয়ে গেলি পাতাল পূরীর নিঃসীমতায়।
তারপর..............................একদিন
অকস্মাৎ ঝরে গেল আমাদের বাগানের
প্রস্ফুটিত রক্তগোলাপটি।
খসে পড়ে গেল আকাশের শুকতারাটি,
মুছে গেল সব আলো, থেমে গেল
সব গান, স্তব্ধ হয়ে গেল তোর আলোর সন্ধান।
অন্ধকারের ওড়না এসে মুছে দিল সব।
স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে দেখি তোর শব।
সব আলোড়ন, সব বিদ্রোহ স্তব্ধ।
শুধু একটি জড় জীব দেহ ধূলির
ধরণীতে বিলীন, একটি মৃত্যু
অতি আকস্মিক মৃত্যু, স্তব্ধ করে
দিল আমার বিশ্ব জগৎ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026