হারানো নক্ষত্র
- পাপন বসুনিয়া

হয়তো একদিন—
আমার নীরবতা ভেঙে বলবো তাকে,
"এসো, দু'জনে মিলে আকাশ দেখি।
দিনের আকাশ নয়, রাতের—
যেখানে নক্ষত্রেরা জেগে থাকে বিস্মৃতির মতো,
আর বাতাসে মিশে থাকে হারিয়ে যাওয়া কণ্ঠস্বর।"

সে আসবে না— জানি।
সেই কবে এক শীতের রাতে সে অদৃশ্য হয়ে গেল,
তার ছায়াও রইল না মাটির ওপর,
তার স্পর্শও শুকিয়ে গেলো বাতাসের মাঝে।

সে একবারও বললো না—
"আমি চলে গেলাম, চিরদিনের জন্য,
আমাদের আর দেখা হবে না,
এই পথ আমাদের দু'জনের জন্য তৈরি হয়নি।"

তবু আমি রাতের আকাশে তাকিয়ে থাকি,
তার চোখের মতো নীল কোন তারা আছে কি না খুঁজি,
একটা নক্ষত্রমণ্ডল তার নামে রাখি নীরবে,
যদিও জানি— সে কখনো দেখবে না,
যদিও জানি— সে কোনোদিন ফিরবে না।


২৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০১-২০২৬ ০২:৫৯ মিঃ

অসাধারণ লিখেছেন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026