বন-পাহাড়ের গল্প
- মোঃ তারেক মিয়া

নীল আকাশে মেঘের ভেলা
পাখিরা সব করছে খেলা।
ভোরবেলাতে সূর্য হাসে,
শিশির পড়ে সবুজ ঘাসে।

পিঁপড়ে চলে সারি সারি
বইছে বাতাস ভারি ভারি।
গাছের ডালে কোকিল ডাকে,
মৌমাছিরা মধু মাখে।

ব্যাঙ ডাকে ওই মস্ত বিলে
মাছরাঙা যায় ডানা মেলে।
কাঠবেড়ালি ছুটছে জোরে,
পেয়ারা পেড়ে আনবে ঘরে।

ঝোপের পাশে রঙিন ফুল
মিষ্টি সুবাসে মশগুল।
প্রজাপতিটি দিচ্ছে পাড়ি,
বনের ধারে বসতবাড়ি।

আকাশ জুড়ে চাঁদের আলো
রাতটা লাগে খুব ভালো।
ঝিকিমিকি ওই তারার কণা,
ছড়িয়ে দেয় রূপালি সোনা।


০৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026