এই গ্রামে পুরুষ মানুষ কাঁদে না
- মোঃ তারেক মিয়া

আমি খুব সাধারণ মানুষ।
আমার কষ্টগুলা বইয়ের ভাষা বোঝে না।
আমি যখন কাঁদি,
চোখের পানি লুকাইয়া কাঁদি৷
কারণ এই গ্রামে
পুরুষ মানুষ কাঁদলে লোকে হাসে।

তুমি যাওয়ার পর
আমি আর ঠিক মানুষ রইলাম না।
খাই, কিন্তু পেট ভরে না।
ঘুমাই, কিন্তু ঘুম আসে না।
মা ভাবে আমি চিন্তায় আছি,
আমি কই কেমনে?
আমি আসলে ভাঙতেছি।

এই গ্রাম সব কিছু মনে রাখে।
আমার উঠোন,
আমার ঘরের চাল,
সন্ধ্যার বাতাস,
সব জানে তুমি আছিলা।
এখন তুমি নাই,
তাই সব জিনিস চুপচাপ আমারে দোষ দেয়।

লোকজন কয়,
“আরেকটা পাইলেই হইবো।”
এই কথা যারা কয়
তারা কোনোদিন
মন দিয়া কাউরে ভালোবাসে নাই।
ভালবাসা বদলাইতে পারলে
এই বুকটা এত ভারী হইতো না।

রাত হইলে সবচেয়ে কষ্ট।
শহরের মতো আলো নাই,
মোবাইলের স্ক্রিন নিভাইলেই
অন্ধকার গিলে ধরে।
এই অন্ধকারে
তোমার কথা খুব জোরে মনে পড়ে।
তখন আমি কারো কাছে যাই না,
নিজের সাথেই লড়াই করি।

আমি এখন নামাজ শেষ কইরা
দোয়া করি না,
চুপচাপ বসে থাকি।
কারণ কী চাইবো
আমি নিজেও জানি না।
তোমারে ফেরত চাইলে
ভাগ্য হাসে না,
আর ভুলে যাইতে চাইলে
মন মানে না।

আমি জানি,
তুমি খারাপ না।
কিন্তু তোমারে ছাড়া
এই জীবনটা আমারে
বড় বেশি শাস্তি দিতেছে।
এই গ্রামে
কষ্ট কইলে কেউ বোঝে না,
তাই আমি বাঁচি
কিন্তু ভেতরে ভেতরে
প্রতিদিন একটু কইরা মরি।


০৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026