স্বেচ্ছানির্বাসিত
- ফারহান নূর শান্ত

আমি উজ্জীবিত অনুভূতি,
মরুর বুকে এক ফোঁটা জল।

আমি একাকীত্ব চুমুকে করি পান,
আমি স্বেচ্ছানির্বাসিত প্রাণ।

আমি আমার মতো,
আমি নির্বাক, আমি নির্জন।

আমি মরুর সে এক ফোঁটা জল-
তুলে দিতে রাজি, অপরের গলাধঃকরণে।

আমি ছেড়ে দিতে জানি,
আমি ছেড়ে দিয়ে বাঁচি।


০৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।