অনন্যময়ী
- ফারহান নূর শান্ত
তোমার চোখের, গাঢ় কাজলরেখা ধরে
হেঁটে যাই - আমি উন্মাদ প্রেমিক।
তোমার চুলের সিঁথি বেয়ে,
নেমে আসে রোদ।
কখনও নেমে আসে আবার,
মেঘলা দিনের, এক পসরা বৃষ্টি ।
সে বৃষ্টির দস্যিপনা শেষে,
তুমি খোঁপা উন্মুক্ত করে দিলে -
ওঠে অলস রংধনু।
আমি হারিয়ে যাই, পড়ে যাই দ্বিধায়
তুমি অনন্যময়ী, মায়ায় ফেলো মহিমায় ।
০৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।