আমি কি আমার প্রতিভার দাম পাব না?
- রমানাথ নিশি
একদিন কবিদের মঞ্চে আমাকে কথা বলতে সুযোগ দেওয়া হলো
বলা হলো আসুন আসুন রমানাথ,
বলুন আপনার মনের কথা।
আমি রবি ঠাকুরের মতো দীপ্ত পায়ে হেঁটে
এসে দাঁড়ালাম কবি ও কবিতার মঞ্চে।
মনে দৃঢ় শক্তি আর আশা নিয়ে বললাম,
আমি কি আমার প্রতিভার দাম পাব না?
একদল কবি সমস্বরে বলে উঠলেন, কী আপনার প্রতিভা?
যার কোনো সম্মান পাচ্ছেন না।
আমি ব্যাহত হলাম, গভীরভাবে আশাহত হলাম।
নিজেকে ঠিক করে নিয়ে বলা শুরু করে দিলাম -
আমি কবি, আমি শব্দ শ্রমিক আমি শব্দ দিয়ে কবিতার শরীর বানাই
একটার পর একটা শব্দ বসিয়ে কবিতায় জীবন দেই।
আমি লিখি বিষাদের কবিতা
আমি লিখি বাস্তুহারাদের কবিতা
আমি লিখি প্রেম ও দ্রোহের কবিতা
আমি লিখি বিদ্রোহের কবিতা
আমি লিখি গণমানুষের কবিতা।
আফসোস, আমার আফসোস
একটাও কবিতা ছাপা হলো না কোথাও
কাউকে বলা হলো না আমার কথা।
'জন্মই আমার আজন্ম পাপ'
জন্ম নিয়ে পাই নি আমার সম্মান, পাই নি কারো ভালোবাসা।
আপনারা শুনুন, মন দিয়ে শুনুন
আমি ইদানীং লিখছি বেশি
হয়তো পরপারে চলে যাব বলে।
মানুষের চলে যাবার সময় হলে একটু বেশি ওভার অ্যাক্টিং করে।
আমিও তাই করছি
চলে যাব, খুব শীঘ্রই চলে যাব।
আমি হারিয়ে যাবার পরেও-
ছাপা হবে কি কোনো কবিতা?
না কি অবহেলে মুছে যাবে আমার নাম?
আমি কি পাব না আমার প্রতিভার দাম ?
০৮-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।