তোমাকে কেন এত ভালো লাগে?
- রমানাথ নিশি
তুমি কি দূর আকাশের চাঁদ?
নাকি রাতের নক্ষত্ররাজি?
তোমাকে কেন এত ভালো লাগে?
আমি জানি তুমি একজন মানবী ,
এক মানবীর প্রেমে কতজনে পড়তে পারে?
একজন, দুইজন, পৃথীবির সকল পুরুষ?
ওহে মানবী,
কেউ যদি তোমাকে ঘৃণাও করে
তোমাকে ভালোবাসবার জন্য শতশত মানুষ আছে
তোমার ফেসবুকের ইনবক্স ভরে যায়
ভালোবাসার মেসেজে।
এতসব জানার পরেও
তোমাকে কেন এত ভালো লাগে?
০৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।