অটুট বন্ধন
- মোঃ তারেক মিয়া

হয়তো কোনো পুরনো দিনে
কিংবা চেনা পথে,
বন্ধু তুমি হাত বাড়িয়ে
ছিলে আমার সাথে।

রাতের বেলা একলা আকাশ
তারার মেলা হাসে,
তেমনি করে বন্ধু তুমি
থাকো আমার পাশে।

বিপদ দেখে পাল্টে যে যায়
দুনিয়াটা আজ পুরো,
তুমিই কেবল আগলে রাখো
দাও না হতে গুঁড়ো।

একটু হাসি, একটু কান্না
একটু গলার সুর,
তোমার সাথে গল্প করলে
ক্লান্তি হয় যে দূর।

হয়তো কোনো তপ্ত দুপুরে
একটু শীতল ছায়া,
বন্ধু মানেই না বলা এক
অদ্ভুত মায়া।

সময় যাবে, দিন ফুরাবে
বদলে যাবে সব,
থেমে যাবে কোনো একদিন
সবই কলরব।

তবুও যেন আমাদের এই
বন্ধুত্বটা রয়,
শত বছর পরেও যেন
একই রকম হয়।


১০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026